কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ল অটোরিকশা

ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে ট্রেন। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে ট্রেন। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে রেলগেট পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় আসা দ্রুতগামী চলন্ত ট্রেনের ধাক্কায় হুকের সঙ্গে আটকে যায় অটোরিকশাটি। পরে অটোরিকশাটি আধাকিলোমিটার দূরে গিয়ে ছিটকে পড়ে।

রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার আড়িখোলা রেলস্টেশনের পশ্চিম দিকে তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে চুয়ারিয়াখোলা রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা-টঙ্গী-ভৈরব রেলরুটে রেললাইন ক্রসিংয়ের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার স্টার্ট বন্ধ হয়ে গেলে দ্রুতগামী চলন্ত ট্রেনের সঙ্গে আটকে যায়। এ সময় প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পাশেই ছিটকে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আরমান হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী-কালীগঞ্জ সড়ক থেকে তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুয়ারিয়াখোলা রেলক্রসিং পার হচ্ছিল। হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ট্রেন আসতে দেখে চালক ব্যাটারিচালিত অটোরিকশা ফেলে দৌড়ে রেল সড়ক থেকে নেমে যায়। এ সময় ঢাকা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

ট্রেনের সামনের অংশ হুকের সঙ্গে আটকে প্রায় আধা কিলোমিটার দূরে কাপাসিয়া রোড পার হয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি ট্রেন থেকে আলাদা হয়ে যায়। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X