ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ সবার হবে : ডা. জাহিদ

ময়মনসিংহে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
ময়মনসিংহে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনকে প্রতিহত করার ষড়যন্ত্র দেশ-বিদেশ থেকে হোক না কেন, গণতন্ত্রকামী মানুষ সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। আগামী দিনে জনগণ ভোটে নির্বাচিত করে তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেবে, ইনশাআল্লাহ। বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ সবার হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, যারা হম্বি-তম্ভি করেন, কর্তৃত্ববাদীতার ভয় দেখান এবং নিজেদের নিরঙ্কুশ ভাবেন, মনে রাখবেন নিরঙ্কুশ মহান রাব্বুল আল আমিন। আর এ দেশে নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে। কাজেই কোনোভাবেই জনগণের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না।

এ সময় উপস্থিতি ছিলেন- বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও শরীফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

এর আগে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে পৃথক বিশাল আনন্দ র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে বিভিন্ন প্রকার ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এ সময় স্লোগানে স্লোগানে পুরো নগরী মিছিলের নগরীতে পরিণত হয়।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X