মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে একদিনেই মিলল তিন মরদেহ

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে এক নারীর মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে এক নারীর মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের সড়ক-মহাসড়ক ও নদী-ডোবায় মিলছে একের পর এক মরদেহ। পুরো জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভেঙে পড়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) জেলার শ্রীনগর উপজেলায় পৃথক ঘটনায় মিলেছে তিনজনের মরদেহ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় সোমবার সকাল ৮টার দিকে রেল লাইনের আন্ডারপাসের পাশে এক অজ্ঞাতপরিচয় (৪০) নারীর কাটা মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

পুলিশ বলছে, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

একইদিন সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের দেওয়ানপাড়ায় মাদকাসক্ত ছেলে আব্দুর আহাদকে (৩৪) হত্যা করেছেন বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করে আহাদ। টাকা না পেয়ে ছুরি হাতে বাবাকে আক্রমণ করতে গেলে বাবা আবুল হোসেন (৬৫) আত্মরক্ষার্থে তার কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে বুকে ও পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আহাদের মৃত্যু হয়।

সোমবার সকালে মামুন কাজী (৬৫) নামে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন শ্রীনগর থানা পুলিশ। উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকশা গ্রাম থেকে মামুন কাজীর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন, তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পৃথক ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X