বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

কোটি টাকা হাতিয়ে আত্মগোপন জনপ্রতিনিধি, জীবন দিলেন ব্যবসায়ী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় কোটি টাকা ঋণের চাপে এক সবজি ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোহালিয়া গ্রামে বাড়ির পাশের মসজিদের বারান্দায় রশিতে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

নিহত কামরুল ইসলাম উপজেলার দোহালিয়া গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকালে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহতের ছোটভাই হোসাইন আহমদ জানান, গ্রামের সাবেক এক জনপ্রতিনিধি তার বড়ভাই সবজি ব্যবসায়ী কামরুল ইসলামের কাছ থেকে ব্যবসায় বিনিয়োগ করতে প্রায়ই টাকা ধার নিতেন। লাভের অংশসহ ধারের টাকা ফেরতও দিতেন। এভাবে বিশ্বাস জমিয়ে ওই জনপ্রতিনিধি টাকা ধারের পরিমাণ বাড়াতে থাকেন।

তিনি আরও জানান, একপর্যায়ে বড় এক ব্যবসার নামে মোটা অঙ্কের টাকা ধার চান। নিহত কামরুল ইসলাম বেশি মুনাফার আশায় প্রবাসী আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ এনে তাকে প্রায় কোটি টাকা তোলে দেন। টাকা ফেরত দেওয়ার সময় আসার আগেই ওই জনপ্রতিনিধি আত্মগোপন করেন। প্রায় দুই বছর ধরে তিনি লাপাত্তা।

এদিকে কামরুল ইসলাম যাদের কাছ থেকে ধারদেনা করে জনপ্রতিনিধির হাতে টাকা দিয়েছিলেন তারা টাকার জন্য মারাত্মক চাপ দিতে থাকেন। পাওনাদারদের চাপে ১৫-২০ দিন ধরে তিনি প্রচণ্ড মানসিক বিপর্যস্ত ছিলেন। প্রায় কোটি টাকা ঋণের চাপে পরিবারের সদস্যদের অগোচরে সোমবার দুপুরে তিনি বাড়ির পাশের মসজিদের বারান্দায় রশিতে ঝুলে আত্মহত্যা করেন।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X