কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা

নিহত ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত
নিহত ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জে বুকে লোহার রড ঢুকিয়ে ফরহাদ হোসেন নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন (২০) উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি। কুমিল্লার মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষণপুর গ্রামের একটি ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন ফরহাদ। সোমবার ওই ভবনে কাজ চলাকালীন সময়ে টাকা-পয়সার লেনদেন নিয়ে কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির একপর্যায়ে ফরহাদের বুকে লোহার রড ঢুকিয়ে দেয় তার সহকর্মী। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

ওসি বিপুল চন্দ্র দে বলেন, লক্ষণপুর বাজারে হত্যাকাণ্ডের শিকার যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ড ঘিরে বাজারে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর টিমও রয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তার সহকর্মী মাহফুজ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১০

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১১

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১২

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৩

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৪

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৫

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৬

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৭

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৮

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৯

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

২০
X