সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলামের পদ স্থগিত 

মো. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
মো. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলামের (দাদু) দলীয় পদ স্থগিত করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

সোমবার (০১ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

সম্প্রতি রফিকুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস নামের সেমাই কারখানা দখলের চেষ্টা এবং ৪৫ লাখ টাকা চাঁদা দাবির গুরুতর অভিযোগ ওঠে।

ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চালিয়ে আসছিলেন। থানায় অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা মেলেনি। এমনকি উপজেলা বিএনপির কাছেও অভিযোগ করা হলেও সমাধান হয়নি। শেষ পর্যন্ত গত ৩০ আগস্ট স্থানীয় কয়েকজন ভুক্তভোগী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে লিখিত অভিযোগ জমা দেন। এর আগে ২২ আগস্ট শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির পক্ষ থেকেও লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে জেলা স্বেচ্ছাসেবক দল চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে দেখা যায়, রফিকুল ইসলাম দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

স্বেচ্ছাসেবক দলের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রফিকুল ইসলামকে ১ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের যাবতীয় কার্যক্রমসহ দলীয় পদ স্থগিত করা হলো। একই সঙ্গে নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।

এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো ও সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজিব। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. সাদ্দাম হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X