টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোট দিচ্ছি সন্দ্বীপে এমপি পাইছি মালদ্বীপে, পিআরের সমালোচনায় টুকু

টাঙ্গাইলে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
টাঙ্গাইলে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু পিআর পদ্ধতির সমালোচনা করে বলেন, সোশ্যাল মিডিয়ায় মানুষ বলে ভোট দিচ্ছি সন্দীপ এমপি পাইছি মালদ্বীপ। এরকম হলে কী চলবে? এ দেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নির্বাচন হবে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল শহর ও উপজেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় বাংলাদেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পিআর পদ্ধতি কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে না। পিআর মানে কি? ভোট দিলাম টাঙ্গাইলে এমপি পাইলাম নোয়াখালীতে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলে যে জনপ্রতিনিধি টাঙ্গাইলের মানুষই চিনবে। নোয়াখালীর মানুষ তাদের জনপ্রতিনিধিকে চিনবে। এটাই তো হওয়ার কথা। কাজেই এ দেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে।

টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ করে দিতে পারলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেষ হয়ে যাবে। এটা মনে করে ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর জেল খাটিয়েছিল। মনে করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর নাই শেষ হয়ে গেছে।

টুকু আরও বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে। এছাড়াও অসংখ্য নেতাকর্মীকে জেলের ঘানি টানতে হয়েছে। তারপরও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছে।

বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, এ দেশটা আমাদের সবার। সেজন্য বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। এ জন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি স্লোগান দিয়েছে। সেটি হচ্ছে- ভোট দেবে ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে।

অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১০

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১১

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১২

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৩

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৪

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৫

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৬

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৭

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৮

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৯

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

২০
X