শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে গাছ ফেলে ডাকাতি, রাতভর তিনজনকে বেঁধে রাখা হয় জঙ্গলে

সড়কে গাছ ফেলে ডাকাতি, রাতভর তিনজনকে বেঁধে রাখা হয় জঙ্গলে

গাজীপুরের শ্রীপুরে সড়কে ডাকাতির সময় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে হাত-পা বেঁধে রাতভর জঙ্গলে ফেলে রাখে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শিমলাপাড়া পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

পরে সকালে তাদের উদ্ধার করা হয়। ডাকাতরা পল্লী বিদ্যুতের দুই কর্মীকে জঙ্গলে বেঁধে রেখে তাদের কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা লুটে নেয়। তবে স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত এ বিষয়ে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।

ডাকাতের কবলে পড়া দুজন শিমলাপাড়া পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের কর্মী। তারা হলেন ওই অভিযোগ কেন্দ্রের ইনচার্জ নিরঞ্জন মণ্ডল (৫০) এবং লাইনম্যান (গ্রেড-১) তৌহিদুল ইসলাম (৩৮)। উদ্ধারের পর তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির মাওনা জোনাল অফিসের অধীন শ্রীপুরের শিমলাপাড়া অভিযোগ কেন্দ্রের লাইনম্যান ফারুক আহমেদ জানান, গ্রাহকদের অভিযোগ পেয়ে ইনচার্জ নিরঞ্জন মণ্ডল ও লাইনম্যান তৌহিদুল ইসলাম রাত পৌনে ১০টার দিকে অফিস থেকে মাওনা ইউনিয়নের সিংদিঘী ও বাইলাবাড়ি গ্রামে বৈদ্যুতিক লাইনের ত্রুটি নিরসন সংক্রান্ত কাজে বের হন। সেখান থেকে ফেরার পথে রাত পৌনে ১১টার দিকে শিমলাপাড়া বাজারের পূর্ব দিকের প্রধান সড়কে হাসিখালী ব্রিজের পাশে ডাকাতের কবলে পড়েন। ১০-১২ জনের ডাকাত দল সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয়।

এ সময় ডাকাতরা পল্লী বিদ্যুতের ওই দুই কর্মীকে মারধর করে শালবনের গভীর জঙ্গলে নিয়ে গজারি গাছের সঙ্গে বেঁধে রাখে। ডাকাতরা তাদের কাছ থেকে দাপ্তরিক কাজে ব্যবহৃত একটি টিভিএস মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং তাদের ব্যক্তিগত দুটি মোবাইল ফোন লুটে নেয়। ডাকাতরা দুজন সড়কের পাশেই জঙ্গলে ফেলে রেখে ভোর ৫টার দিকে চলে যায়। পরে সকালে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা তাদের উদ্ধার করে।

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর থানাধীন মাওনা (চকপাড়া) পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান বুধবার দুপুর ১২টায় কালবেলাকে বলেন, ‘শিমলাপাড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির বিষয়ে আমি কিছুই জানি না। আপনাদের (সাংবাদিকদের) কাছেই প্রথম শুনলাম। তবে এ বিষয়ে আমি খোঁজ নিচ্ছি।’

মাওনা পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শান্তনু রায় বলেন, ‘এ ঘটনায় এরই মধ্যে অফিসের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভিকটিমদের (ভুক্তভোগী) পক্ষ থেকেও থানায় আরেকটি অভিযোগ জমার কাজ চলছে।’

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক কালবেলাকে বলেন, ‘ওই সড়কে পুলিশের মোবাইল টিম ডিউটিতে ছিল। তাদের কাছ থেকে জানতে পারলাম কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। একটি মোটরসাইকেল এবং মোবাইল টান দিয়ে নিয়ে গেছে। কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। তারা অভিযোগ দিলে আমরা মামলা নিয়ে নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X