কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা

কক্সবাজারে ১৪ জন তরুণ-তরুণী আটক। ছবি : কালবেলা
কক্সবাজারে ১৪ জন তরুণ-তরুণী আটক। ছবি : কালবেলা

কক্সবাজারে কটেজ জোন এলাকা ও হোটেলে অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ। বুধবার (০৩ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ জন তরুণ-তরুণীকে আটক করা হয়।

অভিযানে গিয়ে দেখা যায়, এসব অনৈতিক কার্যকলাপ চলা কটেজ-হোটেলে রয়েছে গোপন সুড়ঙ্গ। যেগুলো কখনো কখনো লুকিয়ে থাকার জন্য আবার অনৈতিক কাজেও ব্যবহার করা হয়। কিছু সুড়ঙ্গ আবার পালানোর জন্য তৈরি করা। এ ছাড়া খাটের নিচেও লুকিয়ে থাকার ব্যবস্থা ছিল। অভিযানে খাটের নিচ থেকেও একাধিক তরুণ-তরুণীকে বের করা হয়।

ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলী এলাকায় কয়েকটি কটেজ ও হোটেলকে ঘিরে দীর্ঘদিন ধরে পর্যটকদের ব্ল্যাকমেইল, জিম্মি এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এ কারণে পর্যটন শহরের দুর্নাম হচ্ছে। তাই এ অভিযান চালানো হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সম্প্রতি কটেজ জোনে ছিনতাই ও হত্যাকাণ্ডসহ নানা অপরাধ ঘটেছে। এছাড়াও এখানে পর্যটকরা নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পেয়েছি। অনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। কটেজ জোন অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, কটেজ জোনকে ঘিরে দীর্ঘদিন ধরে অপরাধ চক্র সক্রিয় থাকায় পর্যটনের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। নিয়মিত অভিযান পরিচালনা করলে এ ধরনের কর্মকাণ্ড অনেকটাই হ্রাস পাবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X