ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ এএম
অনলাইন সংস্করণ

ভাঙ্গাকে বিভক্ত হতে দেব না : কৃষক দল নেতা বাবুলের হুঁশিয়ারি

ফরিদপুরের ম্যাপ ও কেন্দ্রীয় কৃষক দলের নেতা শহিদুল ইসলাম বাবুল। ছবি : সংগৃহীত
ফরিদপুরের ম্যাপ ও কেন্দ্রীয় কৃষক দলের নেতা শহিদুল ইসলাম বাবুল। ছবি : সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের নেতা শহিদুল ইসলাম বাবুল। তিনি ঘোষণা দিয়েছেন, যে কোনো মূল্যে ভাঙ্গাকে বিভক্ত হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

সম্প্রতি নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসন (নগরকান্দা-সালথা) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানায়। এ বিষয়েই ক্ষোভ প্রকাশ করেন বাবুল।

তিনি ভিডিও বার্তায় বলেন, ‘প্রিয় ফরিদপুর-৪ আসনের জনতা, কিছুক্ষণ আগে জানতে পারলাম, নির্বাচন কমিশনের নোটিফিকেশনে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করা হয়েছে। এই দুটি ইউনিয়ন বিএনপির অধ্যুষিত এলাকা। কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়।’

তিনি আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘আমরা স্পষ্ট জানাতে চাই—আগে সদরপুর ও চরভদ্রাসন মিলে একটি আসন ছিল, আরেকটি আসন ছিল ভাঙ্গা। প্রয়োজনে আসন সংখ্যা পাঁচ করা হোক, কিন্তু ভাঙ্গাকে বিভক্ত করা যাবে না। এরই মধ্যে হাজার হাজার মানুষ নিয়ে আমরা প্রতিবাদ করেছি, আগামীকালও কর্মসূচি রয়েছে। আলগি ও হামিরদি ইউনিয়নকে ভাঙ্গার সঙ্গে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার, আমরা তাই করব।’

বাবুল ভাঙ্গাবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা আমার সঙ্গে থাকুন। আমি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত লড়ে যাব এবং এই দুটি ইউনিয়নকে যে কোনো মূল্যে ভাঙ্গায় ফিরিয়ে আনব।’

এদিকে ক্ষুব্ধ দুই ইউনিয়নের জনগণ দক্ষিণ-পশ্চিমাঞ্চল অবরোধের ঘোষণা দিয়েছে, যা কার্যকর হলে ওই অঞ্চলের স্বাভাবিক চলাচল অচল হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

১০

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১১

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১২

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৩

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৪

আইনজীবী বারে হামলা

১৫

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৬

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৭

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৮

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X