শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শিশু তাসনুহার বস্তাবন্দি লাশ উদ্ধার, চাচা-চাচি আটক

শিশু তাসনুহা। ছবি : সংগৃহীত
শিশু তাসনুহা। ছবি : সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে শিশু তাসনুহার (৩) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টায় বাড়ির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটোয়ারী বাড়ির রুবেল হোসেনের কন্যা তাসনুহা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পুকুরে ডুবুরি দিয়ে তল্লাশি করে এবং জাল ফেলে তাসনুহার বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে থানাায় খবর দিলে শাহরাস্তি থানা পুলিশ লাশ নিয়ে যায়।

এ সময় পুলিশ ও এলাকাবাসী তল্লাশি চালিয়ে শিশুটির চাচার ঘরের বিভিন্ন স্থানে রক্ত দেখতে পায়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চাচা রিপন ও চাচি সাথী আক্তারকে আটক করে।

চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল হক বলেন, আমার আগেই সন্দেহ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আমি ঘর তল্লাশি করতে বলি। তখন পুলিশ শিশুটির চাচার ঘর তল্লাশি করে কিছু আলামত দেখতে পায়। তারাই শিশুটির হত্যাকাণ্ডে জড়িত।

ওসি আবুল বাশার কালবেলাকে বলেন, শিশুটি বুধবার থেকে নিখোঁজ ছিল। তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চাচা-চাচিকে আটক করা হয়েছে। পরে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X