মোংলা প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ডলফিন রক্ষায় বন বিভাগের নতুন কার্যক্রম

সুন্দরবনে লাল পতাকা টানানো হয়েছে। ছবি : কালবেলা
সুন্দরবনে লাল পতাকা টানানো হয়েছে। ছবি : কালবেলা

ডলফিন রক্ষায় মাছসহ সকল প্রকার আহরণ বন্ধে সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত খাল ও নদীতে স্থাপন করা হয়েছে লাল পতাকা।

শনিবার (৬ সেপ্টেম্বর) পূর্ব সুন্দরবনের ডলফিন অভয়ারণ্যে এলাকা ঢাংমারী খালের ঘাগড়ামারী টহল ফাঁড়ি থেকে পশুর নদীর পশ্চিম পাড় এবং করমজল হয়ে জোংড়া টহল ফাঁড়ির ছোট জোংড়া খাল পর্যন্ত অনেকগুলো ফ্ল্যাগ দেখা যায়। ওই লাল পতাকায় লেখা রয়েছে, ‘মাছ ধরা নিষেধ’ ও ‘ডলফিন অভয়ারণ্য’।

সুন্দরবনের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ২০১২ সালে পূর্ব সুন্দরবনের ঢাংমারী, চাঁদপাই ও দুধমুখী নামক ৩টি খালের সমন্বয়ে ১০.৭ বর্গ কিলোমিটার নদীকে ডলফিন অভয়ারণ্য ঘোষণা করা হয়। কারণ, এখানে ইরাবতি ডলফিন প্রায়ই দেখা যায়। কিন্তু কিছু জেলে ও দুস্কৃতকারীরা আহরণ নিষিদ্ধ থাকা ওই এলাকায় প্রায় মাছ ধরতে দেখা যায়। তাই ডলফিন নিরাপদ রাখতে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন লাল ফ্ল্যাগ স্থাপন করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, পৃথিবীতে মোট ৪০ রকমের (প্রজাতি-উপপ্রজাতি মিলিয়ে) ডলফিন রয়েছে। এর মধ্যে সুন্দরবনের নদীতে ৪টি প্রজাতির ডলফিন জাতীয় প্রাণী দেখা যায়। ইন্দোপ্যাসিফিক হামব্যাক ডলফিন শীতের মৌসুমে সুন্দরবনের নদী ও খাঁড়িতে এসে পড়ে। এবং ইরাবতী ডলফিন সারা বছর সুন্দরবনের নদ-নদীতে অনেক দেখা যায়। আর শুশুক বা গাঙ্গেয় ডলফিন সুন্দরবনের পূর্বাংশে বেশি দেখা যায়। আর একটি ক্ষুদ্র ডলফিন রিভার পরপয়েজ, শুধু বড় নদীগুলোতে থাকে।

তিনি বলেন, তাই ডলফিন রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে। তারই আংশ হিসেবে সুন্দরবন পূর্ব বন বিভাগের অধীন ডলফিন অভয়ারণ্যে ‘মাছ ধরা নিষেধ’ ও ‘ডলফিন অভয়ারণ্য’ লেখা সম্বলিত লাল ফ্ল্যাগ লাগানো হয়েছে। ফ্ল্যাগগুলো স্থাপন করায় জেলেরা অভয়ারণ্যে মাছ ধরা থেকে বিরত থাকবে। আমরাও জোর দিয়ে তাদেরকে অভয়ারণ্যে মাছ না ধরতে কড়াভাবে নিষেধ করতে পারব এবং আইনগত ব্যবস্থা নিতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X