বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ
বন্দি বিনিময়

৩২ বাংলাদেশিকে ফেরত দিয়ে ৪৭ জনকে নিয়ে গেল ভারত

বন্দি বিনিময়ে মুক্তি পাওয়া জেলেরা। ছবি : কালবেলা
বন্দি বিনিময়ে মুক্তি পাওয়া জেলেরা। ছবি : কালবেলা

বন্দি বিনিময় চুক্তির আওতায় সমুদ্র পথে ভারতের হাতে আটক ৩২ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত। একই প্রক্রিয়ায় বাংলাদেশও ৪৭ ভারতীয় জেলেকে তাদের দেশে হস্তান্তর করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতা অনুযায়ী এ কার্যক্রমে দুই দেশের কোস্টগার্ড যৌথভাবে অংশ নেয়।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১২ জুলাই ও ২ আগস্ট বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে অবৈধভাবে মাছ শিকাররত অবস্থায় ৩টি ভারতীয় ফিশিং বোট— এফবি মা মঙ্গল চণ্ডি-৩৮, এফবি ঝড় ও এফবি পারমিতা-৪ সহ ৪৭ ভারতীয় জেলেকে আটক করে।

অন্যদিকে, গত ১২ ও ১৭ সেপ্টেম্বর ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি জলসীমা অতিক্রমের অভিযোগে ২টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৩২ বাংলাদেশি জেলেকে আটক করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পরবর্তীতে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

সে অনুযায়ী মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ৪৭ ভারতীয় জেলেকে তাদের ৩টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে ভারতের কারাগারে তিন মাস আটক থাকা ৩২ বাংলাদেশি জেলেকে ‘এফবি মায়ের দোয়া’ বোটসহ বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। আরেকটি ফিশিং বোট গ্রহণের প্রক্রিয়া চলমান।

এদিন দুপুরে বাংলাদেশি জেলেদের কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর (মোংলা) এনে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই চুক্তির ফলে দীর্ঘদিন পর কারামুক্ত হয়ে জেলেরা পরিবারের কাছে ফিরতে পারলেন।

জানা গেছে, বাংলাদেশি এসব জেলে ভারতের কারাগারে ছিল তিন মাস। আর ভারতীয় জেলেরা বাংলাদেশের কারাগারে ছিল ৪ মাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X