মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
জশনে জুলুস

জামেয়ার ময়দানে নিহত সাইফুলের জানাজা অনুষ্ঠিত

নগরীর জামেয়া ময়দানে নিহত সাইফুলের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
নগরীর জামেয়া ময়দানে নিহত সাইফুলের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

পবিত্র ঈদু মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুসের র‌্যালিতে গিয়ে পদদলিত হয়ে মারা যাওয়া সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার সময় নগরীর জামেয়া ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুরে মুরাদপুরে জশনে জুলুসে অংশগ্রহণ করেছিলেন সাইফুল ইসলাম। সেখানে গুরুতর আহত হন সাইফুল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সাইফুল ইসলাম নামের এক কিশোর আহত হওয়ার পর হাসপাতালে আনা হলে প্রথমে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে মোহাম্মদ সাইফুলের মরদেহ গ্রহণ করেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারি আলহাজ কমর উদ্দিন সবুর এবং মুখপাত্র মোছাহেব উদ্দিন বখতিয়ারসহ কিশোরের পরিবারের সদস্যরা।

পরে মরদেহ গোসল কাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। রাত ৯টায় জামেয়া ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। তার পরিবারের সদস্যদের ট্রাস্টের কর্মকর্তারা শোক ও সমবেদনার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X