হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ যুবকের মরদেহ মিলল হলুদ ক্ষেতে

হরিণাকুণ্ড থানা, ঝিনাইদহ। ছবি : সংগৃহীত
হরিণাকুণ্ড থানা, ঝিনাইদহ। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মিলন হোসেন নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষীপুর-তৈলটুপী সড়কের পাশে মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মিলন হোসেন (১৭) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের চাঁদ আলী মণ্ডলের ছেলে। গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি।

মিলনের স্বজনরা জানান, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মিলন নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ির পাশের মসজিদে যান। এরপর দীর্ঘ সময়েও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন। তবে তারা মিলনের কোনো খোঁজ পাননি। আজ দুপুরে প্রতিবেশীরা মাঠে কাজ করতে গেলে হলুদ বাগানে মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে।

মিলনের বাবা চাঁদ আলী বলেন, মিলন সন্ধ্যায় নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি, সে ঠিকমতো কথা বলতে পারত না।

ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন, নিহত মিলনদের বাড়ির পাশেই মাঠে তাদের হলুদের ক্ষেতে তার মরদেহ পাওয়া গেছে। সে কিছুটা বাক ও মানসিক প্রতিবন্ধী ছিল শুনেছি।

হরিণাকুণ্ডু থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে মিলন নিখোঁজ ছিল। বাড়ির পাশে তাদের নিজেদের ফসলের ক্ষেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকিটা তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে সঠিক তথ্য জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X