রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭

গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা। পুরোনো ছবি
গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা। পুরোনো ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা মামলায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

গ্রেপ্তাররা হলেন- উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার মো. লাল মিয়া মৃধার ছেলে মো. হিরু মৃধা (৪০), পৌর শহরের দেওয়ানপাড়ার আবজাল সরদারের ছেলে শাফিন সরদার (১৯), জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২), কাজীপাড়ার আরিফ কাজীর ছেলে অপু কাজী (২৫) এবং উজানচর দিরাজতুল্লা মৃধাপাড়ার মৃত আক্কাছ মৃধার ছেলে মাসুদ মৃধা (২৯), গোয়ালন্দ মৃর্ধা ডাঙ্গী এলাকার মকলেছুর রহমানের ছেলে মো. হায়াত আলী মৃর্ধা (২৯) ও মাল্লাপট্টি এলাকার শওকত সরদারের ছেলে মো. জীবন সরদার (২২)।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম কালবেলাকে জানান, নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তাদের আমরা গ্রেপ্তার করেছি। আরও ভিডিও ফুটেজ পর্যালোচনা চলছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো তাদের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। তারা দ্রুততম সময়ের মধ্যে থানায় এজাহার দেবেন এবং এজাহার দিলে আমরা মামলা নেব।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায় আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা শুক্রবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় একটা মামলা করেছি৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X