নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

লাশবাহী অ্যাম্বুলেন্স পড়ে গেল খালে

খালে পড়ে যাওয়া লাশবাহী অ্যাম্বুলেন্স। ছবি : কালবেলা
খালে পড়ে যাওয়া লাশবাহী অ্যাম্বুলেন্স। ছবি : কালবেলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদী থেকে ভোররাতের দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে গাড়িটি সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় পৌঁছেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। পরে মরদেহের সাথে থাকা স্বজনেরা স্থানীয়দের সহায়তায় অন্য গাড়িতে করে লাশ নিয়ে ঢাকা চলে যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া কালবেলাকে বলেন, চালকের চোখে ঘুম থাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালের দিকে অ্যাম্বুলেন্সটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লিখিত কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X