কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

জঙ্গিবিরোধী অভিযানে সিটিটিসিকে সহায়তা করায় পুরস্কার পেলেন কুলাউড়ার ওসি

কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেকের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান। ছবি : কালবেলা
কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেকের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান। ছবি : কালবেলা

জঙ্গিবিরোধী অভিযানে বিশেষ ভূমিকা রাখায় মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান ওসি আব্দুছ ছালেকের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ।

জানা যায়, সম্প্রতি কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলী বাইশালী টিলায় জঙ্গি আস্তানায় সিটিটিসির সঙ্গে অভিযান পরিচালনা করে ৩০ জন জঙ্গি সদস্যকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ জিহাদি বই, আগ্নেয়াস্ত্রের গুলি ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করার জন্য ওসি আব্দুছ ছালেককে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

ওসি আব্দুছ ছালেক ইতোপূর্বে ৭ বার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। তা ছাড়া ৮টি চোরাই মোটরসাইকেল ও প্রাইভেটকার উদ্ধারপূর্বক আন্তঃজেলা চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারসহ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ওসি আব্দুছ ছালেকের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার করার চলতি আগস্ট মাসে পুরস্কারের অভিন্ন মানদণ্ডে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১০

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১১

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১২

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৩

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৪

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৫

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৬

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৭

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৮

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৯

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

২০
X