সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাস চলাকালে কোচিং করালে মোবাইল কোর্টে ব্যবস্থা : ডিসি মোস্তাক

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। ছবি : কালবেলা
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। ছবি : কালবেলা

শিক্ষার মানোন্নয়নে কঠোর নির্দেশনা দিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। ক্লাস চলাকালে কোনো শিক্ষক নিজ বাড়ি বা অন্যকোনো স্থানে কোচিং চালালে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনার্স-মাস্টার্স কলেজ এবং ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষদের অংশগ্রহণে আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মোস্তাক আহমেদ বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। শ্রেণিকালীন সময়ে বিদ্যালয়ের ফটক তালাবদ্ধ রাখতে হবে। কোচিং বাণিজ্য বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধূমপান প্রতিরোধে সচেতনতা তৈরি করতে হবে। বর্তমানে কোচিং অনেকটা ফ্যাশনে পরিণত হয়েছে, তবে অভিভাবকদের মানসিকতার পরিবর্তন এনে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার দিকে মনোনিবেশ করানো জরুরি। এছাড়া পরীক্ষায় শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম।

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X