স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

সেই ঘটনার জন্য ক্ষমা চাইলেন ভিনি। ছবি : সংগৃহীত
সেই ঘটনার জন্য ক্ষমা চাইলেন ভিনি। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র অবশেষে মুখ খুলেছেন ‘ক্লাসিকো বিতর্ক’ নিয়ে। বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর কোচ জাবি আলোনসোর প্রতি তার ক্ষোভের বহিঃপ্রকাশ, টানটান উত্তেজনা— সব মিলিয়ে ম্যাচ-পরবর্তী সময়ে নীরব ঝড় বয়ে যায় মাদ্রিদের ভেতরে। একদিন পর, ভিনিসিয়ুস নিজেই তার সমাপ্তি টানলেন— ক্ষমা চেয়ে, সতীর্থদের সামনে মাথা নিচু করে।

ভ্যালদেবেবাসের অনুশীলন মাঠে সতীর্থদের সামনে প্রথমে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় সমর্থকদের উদ্দেশে লেখেন— ‘আজ আমি রিয়াল মাদ্রিদের সব ভক্তদের কাছে ক্ষমা চাইছি। ক্লাসিকোতে বদলি হওয়ার সময় আমার প্রতিক্রিয়া সঠিক ছিল না। আমি ইতিমধ্যে অনুশীলনে আমার সতীর্থ, ক্লাব ও সভাপতি— সবার কাছেই দুঃখ প্রকাশ করেছি।’

ভিনিসিয়ুস যোগ করেন, ‘কখনও কখনও আমার আবেগ আমাকে ছাপিয়ে যায়। আমি সবসময় জিততে চাই, দলকে সাহায্য করতে চাই। আমার প্রতিযোগিতামূলক মানসিকতা আসে এই ক্লাবের প্রতি ভালোবাসা থেকে। প্রথম দিন থেকেই যেমন লড়েছি, তেমনই প্রতিটি সেকেন্ডে রিয়াল মাদ্রিদের জন্য লড়াই চালিয়ে যাব— এটাই আমার প্রতিশ্রুতি।’

ক্লাসিকোতে ৭২ মিনিটে তাকে তুলে নেওয়ার পর ভিনির প্রতিক্রিয়া ছিল তীব্র— রাগে মুখ গোমড়া করে সোজা চলে যান টানেলে। ম্যাচ শেষে আলোনসো বিষয়টি নিয়ে বেশি কিছু বলেননি, শুধু জানিয়েছিলেন, ‘এ নিয়ে আমরা কথা বলব, এখন জয় উপভোগ করি।’

আজকের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে আলোনসো বলেন, ‘ভিনির প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আবেগ ও ব্যক্তিত্ব— এই দুটোই ওর খেলার বড় অংশ। এমন পরিস্থিতি দলগুলোতে আসে, কিন্তু আমাদের মধ্যে বোঝাপড়া আছে। আমরা কথা বলব, সেটাই যথেষ্ট।’

এখন দেখার বিষয়, প্রকাশ্য ও ব্যক্তিগত এই ক্ষমা-প্রকাশ কি আলোনসোর কাছে যথেষ্ট হবে, নাকি বার্সেলোনার বিপক্ষে সেই উত্তপ্ত মুহূর্তের প্রভাব পড়বে ভিনির পরের ম্যাচগুলোর দলে জায়গা নিয়েও।

রিয়াল মাদ্রিদ ড্রেসিংরুমে আপাতত শান্তির হাওয়া বইছে— কিন্তু ক্লাবের ভেতরে সবাই জানে, ভিনিসিয়ুসের আবেগ যেমন রিয়ালের শক্তি, তেমনি সেটিই মাঝে মাঝে তাদের সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X