মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তার ওপর ইটের দেয়াল, অবরুদ্ধ ২০ পরিবার

রাস্তার ওপর দেয়াল নির্মাণ করায় ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। ছবি : কালবেলা
রাস্তার ওপর দেয়াল নির্মাণ করায় ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। ছবি : কালবেলা

বরিশালের গৌরনদী উপজেলায় ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় হামলাসহ মামলার হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার তিখাসার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, মাওলানা নুরুজ্জামান, দেলোয়ার হোসেনসহ একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, তিখাসার গ্রামের পাইকবাড়ি সংলগ্ন এলাকার প্রায় ২০টি পরিবারের চলাচলের দীর্ঘদিনের একমাত্র রাস্তাটি তারা নিজস্ব অর্থায়নে একাধিকবার মেরামত করেছেন। পর সম্প্রতি গৌরনদী পৌরসভা থেকে রাস্তাটি সংস্কার করতেে এলে জমি ক্রয়সূত্রে ওই এলাকার বাসিন্দা প্রবাসী কামাল সরদারের পরিবারের সদস্যরা বাধা প্রধান করেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানার ওসি উভয়কে নিয়ে থানায় বসে রাস্তা ব্যবহারের পক্ষে রায় ঘোষণা করেন।

স্থানীয় আরেক বাসিন্দা মিজানুর রহমান বলেন, দীর্ঘ ২০ বছর ধরে ওই এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তার ওপর থানার ওসির নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার সকাল থেকে প্রবাসী কামাল সরদার শ্রমিক নিয়ে পাকা দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। এ সময় তাদের বাধা দেওয়ায় কামাল সরদারের ভাড়াটিয়া লোকজনে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলাসহ মামলায় জড়ানোর হুমকি প্রদান করে রাস্তার মধ্যে দেয়াল নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনকে অবহিত করেও কোনো সুফল মেলেনি।

স্থানীয়রা অভিযোগ করে আরও বলেন, রাস্তার মধ্যে পাকা দেয়াল নির্মাণের ফলে প্রায় ২০টি পরিবারের সদস্যরা এখন অবরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

অভিযুক্ত প্রবাসী কামাল সরদার বলেন, আমার কেনা জমির ওপর দেয়াল নির্মাণ করেছি। ভাড়াটিয়া লোকজন দিয়ে হুমকির অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ওই এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে প্রবাসীর পরিবারকে রাস্তা বন্ধ না করার জন্য বলা হয়েছিল। সর্বশেষ কি হয়েছে সে বিষয়টি আমার জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X