মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কাভার্ডভ্যানের নিচে প্রাইভেটকার, বাবা-মেয়ে নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের নিচে ঢুকে পড়ে প্রাইভেটকার। ছবি : কালবেলা
চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের নিচে ঢুকে পড়ে প্রাইভেটকার। ছবি : কালবেলা

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের নিচে ঢুকে পড়ে প্রাইভেটকার। এতে ঘটনাস্থলে বাবা-মেয়ে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও চারজন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এসে আহত এবং নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

নিহতরা হলেন গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা শিশু মুসকান।

আহতরা হলেন নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), স্বজন সাগর (৩০) ও গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত এবং আহতরা সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিহত গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ঘুরতে বেরিয়েছিলেন। তারা চট্টগ্রামের ফয়’স লেক ও কক্সবাজার যাওয়ার কথা ছিল। পথে মিরসরাইয়ের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘শুক্রবার সকালে চট্টগ্রামমুখী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকুরদীঘি এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থল বাবা-মেয়ে নিহত এবং চারজন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X