জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ‘বাঘ’ আতঙ্ক!

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাঘ আতঙ্ক।  ছবি : সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া ভিডিও থেকে নেওয়া।
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাঘ আতঙ্ক। ছবি : সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া ভিডিও থেকে নেওয়া।

সুনামগঞ্জের জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের সাচানী নন্দীরগাঁও গ্রামে কয়েক দিন ধরে ‘বাঘ’ আতঙ্ক বিরাজ করছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সাচানী নন্দীরগাঁও এলাকার মাসুম আহমেদ একটি প্রাণীর ভিডিও ধারণ করেন, পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হলে এলাকায় হইচই শুরু হয়।

ভিডিওতে বাঘের মতো দেখতে প্রায় তিন ফুট লম্বা প্রাণী দেখা যায়। গায়ে ডোরাকাটা দাগ, লেজ লম্বা ও মুখ চিকন।

পাটলী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু সালেক জানান, কয়েকদিন ধরে আমার ওয়ার্ডে বাঘের মতো দুটি প্রাণী ঘোরাফেরা করছে, গ্রামের মানুষজন আতঙ্কে রয়েছেন। প্রতিরাতে হাতে লাঠি নিয়ে চলাফেরা করতে হয়, এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।।

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া জানান, সাচানী নন্দীরগাঁও গ্রামে বাঘের মতো একটি প্রাণী নাকি রাতে রাস্তায় হাঁটতে দেখা যায়। এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করেছি।

ইউএনও বরকত উল্লাহ বলেন, বিষয়টি শুনেছি। বন বিভাগের লোকজনের সঙ্গে কথা বলছি। তারা উদ্ধারের ব্যবস্থা করছেন।

সুনামগঞ্জের বন বিভাগ সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম বলেন, বিষয়টি আমাদের কেউ বলেনি। খবর নিয়ে উদ্ধারের চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১০

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১১

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১২

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৩

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৪

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৫

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৬

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৭

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৮

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

২০
X