মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে দস্যুদের কবল থেকে ৯ জেলে উদ্ধার, আটক ২

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙা বাহিনীর ২ সহযোগীকে অস্ত্র-গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড। ছবি : সংগৃহীত
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙা বাহিনীর ২ সহযোগীকে অস্ত্র-গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড। ছবি : সংগৃহীত

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহরণ হওয়া ৯ জেলেকে দস্যুদের কবল থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় দুই বনদস্যুকে আটক করা হয়। এ ছাড়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

লেফটেন্যান্ট মো. তানবির উদ্দিন প্রান্ত জানান, ভোরে পশুর নদী সংলগ্ন গহিন বনে অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়।

তারা গত ৩ সেপ্টেম্বর মাছ ধরতে সুন্দরবন সংলগ্ন নদীতে নামে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করে বনদস্যু রাঙা বাহিনী। পরে শুক্রবার ভোরে দস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করা হয়।

আটক হওয়ারা হলেন রাঙা বাহিনীর সদস্য নাসির মোল্লা ও মিন্টু সরদারকে। তারা খুলনা জেলার বাসিন্দা। ওই সময় অভিযানে দস্যুদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড বন্দুকের তাজা গুলি ও ফাঁকা গুলি ৮ রাউন্ড জব্দ করা হয়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া জেলে, আটক বনদস্যু এবং জব্দ হওয়া আগ্নেয়াস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X