টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আরাকান আর্মির কাছ থেকে পালিয়ে দেশে ফিরেছেন ১৮ জেলে

কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয় জেলেদের। ছবি : সংগৃহীত
কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয় জেলেদের। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগরে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির হাতে আটকের পর কৌশলে পালিয়ে এসেছেন ১৮ জেলে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে তারা একটি ট্রলারে করে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছালে কোস্টগার্ড তাদের হেফাজতে নেয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলেদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তথ্য যাচাই-বাছাই শেষে রাতেই পরিবারের কাছে জেলেদের হস্তান্তর করেছে। এর আগে বুধবার বিকেলে সাগরে মাছ ধরার সময় পাঁচটি ট্রলারসহ ৪০ জেলেকে আটক করে আরাকান আর্মি।

পালিয়ে আসা জেলে শামসুল আলম বলেন, মোহাম্মদ হাসানের মালিকানাধীন ট্রলার নিয়ে গত মঙ্গলবার সাগরে আমরা মাছ শিকারে যাই। গত বুধবার আরাকান আর্মি স্পিডবোট দিয়ে ধাওয়া করে পাঁচটি ট্রলারসহ আমাদের ৪০ জনকে আটক করে। আরাকান আর্মির দুই সদস্য আমাদের ট্রলারে ওঠে এবং সামনে-পেছনে তাদের স্পিডবোট থাকে। ট্রলারগুলো মিয়ানমারের দিকে চালাতে বলে। অন্ধকারে আরাকান আর্মির স্পিডবোটটি সামনের দিকে এগিয়ে গেলে আমরা সুযোগ নিয়ে উল্টো দিকে ঘুরে সেন্টমার্টিনের কাছাকাছি চলে আসি। এ সময় আমাদের ট্রলারে থাকা আরাকান আর্মির দুই সদস্য সাগরে ঝাঁপ দিয়ে তাদের সীমান্তের দিকে সাঁতরে চলে যায়। অন্ধকার থাকায় পরে আমরা ট্রলার নিয়ে পালিয়ে আসতে সক্ষম হই।

টেকনাফ মডেল থানার কর্মকর্তা (ওসি) অপারেশন মো. কামাল হোসেন জানান, পুলিশ জেলেদের তথ্য যাচাই-বাছাই শেষে মিয়ানমারের জলসীমার কাছাকাছি মাছ শিকারে না যাওয়ার মুচলেকা নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X