রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বজ্রপাতে শর্ট সার্কিট, আগুনে পুড়ে ছাই তুলা কারখানা

আগুনে পুড়ে ছাই মায়িশা তুলা কারখানা। ছবি : কালবেলা
আগুনে পুড়ে ছাই মায়িশা তুলা কারখানা। ছবি : কালবেলা

রংপুরের সাতমাথা এলাকায় বজ্রপাত থেকে সৃষ্ট শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডে একটি তুলা কারখানা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে নগরীর সাতমাথা এলাকার চায়না হলের পাশে মায়িশা তুলা কারখানায় এ আগুনের সূত্রপাত ঘটে।

পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনিওটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

‎‎প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ভারী বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তুলার কারখানাটিতে আগুন লেগে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, বজ্রপাতে হঠাৎ বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে তুলা কারখানাটিতে আগুন লেগে যায়। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরে ফায়ার সার্ভিসকে ডাকা হয়। ‎

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ‎অগ্নিকান্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুনের প্রকোপ বাড়ার কারণে পার্শ্ববর্তী হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের আরও একটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও কারণ বের করা হবে।

‎রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোদ্দার কালবেলাকে বলেন, তিনটি ইউনিট মিলে দেড়ঘণ্টার ভেতরে আগুন নিয়ন্ত্রণ আনে। কারখানা মালিকের সহযোগিতা চেয়েছি। তাদের লোক দিয়ে পুরো তুলা সরিয়ে একদম শেষ পযর্ন্ত পানি দিয়ে কাজ সমাপ্ত করা হবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১০

গন্তব্য

১১

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১২

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৩

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৪

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৫

আইনজীবী বারে হামলা

১৬

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৭

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৮

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৯

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

২০
X