বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে : নৌপরিবহন উপদেষ্টা

বরিশাল নগরীর জেলখাল, পোর্টরোড, নদীবন্দরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন ড. এম সাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা
বরিশাল নগরীর জেলখাল, পোর্টরোড, নদীবন্দরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন ড. এম সাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা

ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার, ফেব্রুয়ারিতে যে তারিখ আর সময় দেওয়া হয়েছে, সেই তারিখের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে যারা আসবেন, তারা একটি জবাবদিহিমূলক সরকার গঠন করবেন বলে আমি আশাবাদী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনভর বরিশাল নগরীর জেলখাল, পোর্টরোড, নদীবন্দরসহ বিভিন্ন স্থান পরিদর্শন শেষে দুপুরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অতীতে সরকারের মতো হয়তো ভবিষ্যতে এ ধরনের কোনো সরকার হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলার কিছু অবনতি রয়েছে। অবনতি হওয়ার বহু কারণ আছে। আইনশৃঙ্খলা নির্বাচনের আগে একটা বিবেচ্য বিষয়। নির্বাচনের আগ পর্যন্ত যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সে চেষ্টা চলছে। নির্বাচনের সময় পুরোটাই নির্বাচন কমিশন দেখবে।

এর আগে শনিবার ভোরে লঞ্চে বরিশালে আসেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পরে বেলা ১১টার দিকে জেলা প্রশাসন আয়োজিত বরিশাল বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর নগরীর জেলখাল, পোর্টরোড এবং নদীবন্দরের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X