নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে প্রবাসীর দুই মেয়ের মৃত্যু 

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জান্নাতুল রাইসা (৫) ও রাইকা আক্তার রাইসা (৪) নামে আপন দুই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই দুই বোন বাড়িখলা দক্ষিণ পাড়ার সিঙ্গাপুর প্রবাসী মাহাবুবুর রহমান সাইফুল এর সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় খেলাধুলা করছিলেন দুই বোন রাইসা ও রাইকা। সেখানে থেকে হঠাৎ করে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন বাড়ির উঠানে।

কিছুক্ষণ পর তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। দীর্ঘক্ষণ খুঁজে তাদের না পেয়ে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের ডাক দেন। সবাই মিলে অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও কোনো ফল পাচ্ছিলেন না।

পরে তারা নিকটস্থ রাধানগর গ্রামের কয়েকজন জেলেকে বাড়িতে নিয়ে আসেন, এমন সময় তারা বাড়ির পাশে জলাশয়ে ফুটবল ভাসছে দেখে সন্দেহ করে পানিতে নেমে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন। মুহূর্তের মধ্যে মৃত দুই বোনের লাশ দেখে ওই বাড়িতে কান্নার রোল নেমে আসে।

স্থানীয়দের ধারণা, ফুটবল খেলার সময় বলটি পানিতে পড়ে যাওয়ার কারণে নিশ্চয়ই তারা বলটি আনতে গিয়ে জলাশয়ে নামেন। এরপর পা পিছলে সেখানে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

তিন মেয়ে ও এক ছেলে নিয়ে মাহাবুবুর রহমান সাইফুলের স্ত্রী রূপালি আক্তার গ্রামে বসবাস করতেন। হঠাৎ করে আদরের দুই মেয়েকে হারিয়ে তিনি সহ পুরো পরিবার বাকরুদ্ধ। এ ঘটনায় হঠাৎ করেই বাড়িখলা গ্রামে শোকে মাতম হয়ে আছে।

এ বিষয়ে লাউর ফতেহপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ইসমত আরা জাহান বলেন, শিশু দুটি বেশ ফুটফুটে ছিল। পরিবারের বড় আদরের সন্তান ওরা। আজকে দুপুরে পানি ডুবে এই মৃত্যুর সংবাদটি আমাদের পুরো গ্রামের মানুষকে মর্মাহত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের সামনে কলম্বিয়া

আজকের স্বর্ণের বাজারদর

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

১০

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১১

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১২

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

১৩

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

১৪

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

১৫

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

১৭

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

১৮

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

১৯

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

২০
X