তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বৃষ্টিস্নাত সড়ক। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ার বৃষ্টিস্নাত সড়ক। ছবি : কালবেলা

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ার আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করে।

এ অঞ্চলটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় তাপমাত্রাও কমে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূবার্ভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে জানান, শনিবার তেঁতুলিয়ায় ১৩৮ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের উত্তরাঞ্চলের ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১০

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১১

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১২

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৪

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৫

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৭

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৮

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৯

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

২০
X