জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

ভোজ সভায় যুবলীগ নেতাকে অতিথি করা সেই ওসি ক্লোজড

ক্লোজড ওসি পারভেজ আহমেদ সেলিম। ছবি : সংগৃহীত
ক্লোজড ওসি পারভেজ আহমেদ সেলিম। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজড করে শরীয়তপুরের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে থানার ভেতরে ওসি পারভেজ আহমেদ সেলিম মাসিক ভোজ সভার আয়োজন করেছিলেন। সরকারি অনুষ্ঠানের নামে সেই ভোজে অতিথি করা হয় নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার বেপারীকে। ভোজ সভার কয়েক ঘণ্টা পরই সমালোচনা ঝড় ওঠে। পরে শনিবার ভোরে ওই যুবলীগ নেতা মোক্তার ব্যাপারীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এ ঘটনার পর স্থানীয়দের ক্ষোভ চরমে ওঠে। তারা বলেন, যাকে দুপুরে খাইয়েছেন, তাকেই রাতে গ্রেপ্তার— এটা শুধু আইন প্রয়োগ নয়; বরং নিজের দোষ ঢাকার প্রকাশ্য নাটক। এমন নাটক করে তিনি নিজের দায় আড়াল করতে পারেন না। এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার না হলে পুলিশের ওপর জনগণের আস্থা ভেঙে পড়বে।

ওসি পারভেজ আহমেদ সেলিম শুরুতে দাবি করেছিলেন, মোক্তার ব্যাপারী বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এবং পরবর্তী সময়ে সার্কেল এসপির নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশাসনের ভেতরে-বাইরে প্রশ্ন ওঠে, তাহলে কেন আগে থেকেই যাচাই হয়নি। কেন ভোজ সভায় পুলিশের উপস্থিতিতেই এক বিতর্কিত নেতাকে আসন দেওয়া হলো, এ আলোচনা-সমালোচনার মধ্যেই পারভেজ আহমেদ সেলিমকে সরিয়ে দেওয়া হয়।

জানতে চাইলে পুলিশ সুপার নজরুল ইসলাম কালবেলাকে বলেন, শনিবার সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিমকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X