বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় হরতাল চলছে

হরতালের সমর্থনে সড়কে স্থানীয় বাসিন্দাদের অবস্থান। ছবি : কালবেলা
হরতালের সমর্থনে সড়কে স্থানীয় বাসিন্দাদের অবস্থান। ছবি : কালবেলা

পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে উপজেলাজুড়ে হরতাল কর্মসূচি চলছে।

হরতাল কর্মসূচিতে বিভিন্ন মোড়ে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। একইভাবে বন্ধ রাখা হয়েছে নগরবাড়ি বন্দর, বৃশালিখা ও কাজিরহাট ঘাটও। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সরেজমিন দেখা যায়, বেড়ার সিঅ্যান্ডবি ও কাশিনাথপুর মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে জ্বালানো হয়েছে টায়ার। অ্যাম্বুলেন্স ও শিশুখাদ্য, কাঁচামালের গাড়ি ছাড়া সব ধরনের যানবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ঢাকাগামী বা দূরপাল্লার কোনো যানবাহন এ রুটে চলাচল করতে দেখা যায়নি।

অনেক যাত্রী পূর্বে টিকিট কেটে রাখলেও তারা বাস বা কাঙ্ক্ষিত যানে গন্তব্যে যেতে পারছেন না। হরতাল উপেক্ষা করে সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়কসহ বিভিন্ন রুটে রওনা দেওয়া মালবাহী ট্রাকগুলো বেড়া সিঅ্যান্ডবি মোড়ে আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা। এ ছাড়া একটি বাস ও ১০-১২টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে বলেও জানা গেছে।

পাবনা এক্সপ্রেসের কাউন্টার মাস্টার সিহাব সরদার বলেন, কাল টিকিট নিয়েছিল এমন ১৪-১৫ যাত্রীকে সকালে টাকা ফেরত দিতে হয়েছে। সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর, বগুড়া, ঢাকাসহ বিভিন্ন জেলাগামী অনেক মালবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। সব গাড়ি বন্ধ। শুধু জরুরি সেবা অ্যাম্বুলেন্স ও কাঁচামালের গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তা ছাড়া দোকানপাটসহ সব বন্ধ। তারাও এ আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।

বিক্ষোভকারীরা জানান, একটি দলের রাজনৈতিক স্বার্থে পাবনা-১ আসন থেকে বেড়াকে বাদ দিয়ে পাবনা-২ আসনে যুক্ত করা হয়েছে। এটি আমরা মানি না। এর জেরেই তারা ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ হরতালের ডাক দিয়েছি। দাবি না মানা হলে এ আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে এ হরতালকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম ও বেড়া মডেল থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বেড়া সিঅ্যান্ডবি মোড় পরিদর্শন করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১০

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১১

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১২

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৩

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৪

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৫

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৬

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৮

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৯

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

২০
X