পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে নিখোঁজের ৫ মাস পর পোশাককর্মীর মরদেহ উদ্ধার

বাড়ির টিউবওয়েলের পাশে মাটিতে পুঁতে রাখা ছিল পোশাককর্মীর মরদেহ। ছবি : কালবেলা
বাড়ির টিউবওয়েলের পাশে মাটিতে পুঁতে রাখা ছিল পোশাককর্মীর মরদেহ। ছবি : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নিখোঁজের পাঁচ মাস পর একটি বাড়ির ভেতর মাটিতে পুঁতে রাখা পোশাককর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে ধরঞ্জী গ্রামের সামছুল হোসেন নামে এক ব্যক্তির বাড়ির টিউবওয়েলের পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পোশাককর্মী পাঁচবিবি উপজেলার ধরঞ্জী নয়াপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে নাঈম (২৩)।

প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি নবিউল ইসলাম বলেন, আমরা চারজন রাজমিস্ত্রি সামছুলের বাড়িতে কাজ করছি। টিউবওয়েলের পাশে কোদাল দিয়ে মাটি খুঁড়তেই দুর্গন্ধ বেরিয়ে আসে। একপর্যায়ে কোদালের সঙ্গে গর্তের ভেতর থেকে কোমরের বেল্ট ও প্যান্টের কিছু অংশ বের হয়। তখন বিষয়টা প্রধান মিস্ত্রিকে জানালে তিনি বাড়ির মালিককে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের মামা ওহেদুল ইসলাম বলেন, ২২ এপ্রিল ঈদের দিন সন্ধ্যার দিকে আমার ভাগনের ফোনে কেউ একজন কল দিয়ে ধরঞ্জী বাজারে দেখা করতে বলে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না পেয়ে ২৫ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি করেন নাঈমের পরিবার।

নিহতের খালাতো ভাই তরিকুল বলেন, নিখোঁজের প্রায় পাঁচ মাস পরে পাশের গ্রামের সামছুলের বাড়ির ভেতরে টিউবওয়েলের পাশে মাটিতে পুঁতে রাখা হয়েছিল আমার ভাইকে। আমরা এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।

এদিকে সামছুলের বাড়িতে গিয়ে তাকে না পাওয়া গেলেও পরিবারের অন্য সদস্যরা জানান, তারা কেউই এখানে থাকেন না। সামছুলের দুই ছেলের একজন ফরিদপুর ও অন্যজন রাজশাহীতে পড়াশোনা করেন। শুধু তার মা আর ভাড়াটিয়া এখানে থাকত। শনিবার বাড়িতে মিস্ত্রিরা কাজ করার সময় এমন ঘটনা দেখে আমাদের বললে আমরা পুলিশকে খবর দেই।

পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহের অংশবিশেষ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা আমলে নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X