কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সহযোগিতা করবে বিএনপি

ঝিনাইদহের কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করে বিএনপি। ছবি : কালবেলা
ঝিনাইদহের কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করে বিএনপি। ছবি : কালবেলা

আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে ঝিনাইদহের কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ সভায় সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌর মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন কালীবাড়ি পূজা মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেবপ্রসাদ মৈত্র। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিখিল সাহা, তাপস বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন দত্ত, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খাঁ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি তিথি রানি, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার অধিকারী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, স্বাধীন বাংলাদেশে সব মানুষের সমান অধিকার আছে। কে কোন ধর্মের এটা না দেখে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X