কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থ বাবাকে দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

রিয়াজ উদ্দিন। ছবি : সংগৃহীত
রিয়াজ উদ্দিন। ছবি : সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন (৩১) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা-মগবাড়ি সড়কের পশ্চিম চেঙ্গাহাটায় মোড়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রিয়াজ উদ্দিন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘড়িমণ্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি লালমাই থানায় (কম্পিউটার অপারেটর) পদে কর্মরত ছিলেন। গত ১৫ আগস্ট তিনি লালমাই থানায় যোগদান করেন। আগে তিনি হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। ২০১৩ সালের মার্চ মাসে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেছেন।

রিয়াজের বাবা বেলাল হোসেন বলেন, ছেলে আমার অসুস্থতার খবর শুনে বাড়ি আসার পথে দুর্ঘটনায় নিহত হয়। আমার ছেলের বউ ও ১ নাতি এবং ১ নাতনি রয়েছে।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম কালবেলাকে জানান, কম্পিউটার অপারেটর রিয়াজের পিতার অসুস্থতার খবর শুনে সে বাড়ি যাওয়ার জন্য ছুটি নেয়, রাতে মোটরসাইকেলে করে বাড়ি রওয়ানা হলে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পিলারে সজোরে ধাক্কায় মুখমণ্ডলসহ থুতনিতে মারাত্মক আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X