ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় ৩ দিনের অবরোধ, যান চলাচল স্বাভাবিক

সড়কের দুপাশে দাঁড়িয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
সড়কের দুপাশে দাঁড়িয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

ফরিদপুর-৪ আসন থেকে দুই ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় অবরোধ চলছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অবরোধকারীরা সড়কে অবস্থান নিতে পারেনি। তবে সকাল ১০টার পরে রাস্তার দুপাশে দাঁড়িয়ে কিছুসংখ্যক আন্দোলনকারীকে স্লোগান দিতে দেখা গেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সরেজমিনে এ দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পরপর দুইবার তিন দিনের সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। সোমবার দ্বিতীয় ধাপের অবরোধের দ্বিতীয় দিন।

এদিন সকাল ১০টায় ভাঙ্গার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে নান্টু মুন্সী ও অ্যাডভোকেট মাসুদ মুন্সির নেতৃত্বে কিছুসংখ্যক আন্দোলনকারী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার পর পুলিশ তাদের সরিয়ে দেন। মনসুরাবাদ ও হামিরদীতে কিছু আন্দোলনকারী রাস্তার দুই পাশে স্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাতে থাকে।

ভাঙ্গা রেল জংশন মাস্টার সাকিব হাসান জানান, ইতোমধ্যে নকশীকাঁথা এক্সপ্রেস ভাঙ্গা অতিক্রম করেছে, অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আন্দোলনকারীরা হামিরদী, মনসুরাবাদ, ভাঙ্গায় শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে। সড়ক মহাসড়কে কোথাও কোনো বাধার সৃষ্টি করতে পারেনি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X