শরীয়তপুর (ডামুড্যা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শরীর থেকে মাথাটাই বিচ্ছিন্ন হয়ে গেল নাসিমার

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ছবি : কালবেলা
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ছবি : কালবেলা

শরীয়তপুরের ডামুড্যায় চলন্ত অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম (৩২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগম পূর্ব ডামুড্যা ইউনিয়নের আসাদ হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাসিমা বেগম ডামুড্যা থেকে অটোরিকশায় করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে কুতুবপুর এলাকায় পৌঁছালে হঠাৎ তার গলার ওড়না অটোর সিটের পেছন দিয়ে মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

নিহতের স্বামী আসাদ হাওলাদার বলেন, ‘আমার স্ত্রী ঢাকায় তার বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। হঠাৎ আমার কাছে ফোন আসে যে আপনার স্ত্রী কুতুবপুর এলাকায় অ্যাক্সিডেন্ট করেছে। তারপর আমি এসে দেখি এই অবস্থা। তার এই মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না।’

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘অটোর ভেতরে বসা অবস্থায় তার গলার ওড়না মোটরে পেঁচিয়ে একপর্যায়ে তার দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। পরে আমরা এসে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X