নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হাজিরা দিতে এসে ছাত্রদল নেতা রক্তাক্ত 

নরসিংদী জজ কোর্টে ছাত্রদল নেতার ওপর হামলা। ইনসেটে হামলার শিকার সিয়াম মিয়া পলাশ। ছবি : কালবেলা
নরসিংদী জজ কোর্টে ছাত্রদল নেতার ওপর হামলা। ইনসেটে হামলার শিকার সিয়াম মিয়া পলাশ। ছবি : কালবেলা

নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে এসে সিয়াম ভুঁইয়া আবির (২৮) নামে এক ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

আহত সিয়াম মিয়া পলাশ উপজেলার দড়িহাওলাপাড়ার এমরান মিয়ার ছেলে। সে ঘোড়াশাল পৌরসভার ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছে।

আহত সিয়ামের বাবা এমরান মিয়া জানান, ২০২৪ সালের ডিসেম্বর মাসে পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকসা এলাকার একটি ছিনতাই মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে আদালতে যান সিয়াম। হাজিরা দিয়ে বের হয়ে আদালত এলাকার বিশ্রামাগারের সামনে গেলে সন্ত্রাসীরা তাকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে সে দৌড়ে আদালত ভবনের সিডিআর রুমের সামনে গেলে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, সিয়ামকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় ৪টি সেলাই লেগেছে। এ ছাড়া শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, আহত ব্যক্তির ওপর প্রতিপক্ষ জজকোর্টের ৩ নম্বর গেট এলাকায় অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে আহত করা হয়। পরে কোর্ট পুলিশের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X