কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, একের পর এক বিস্ফোরণ

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের গাজায় রাতভর তীব্র হামলার পর সকালে আবারও ইসরায়েলিরা আক্রমণ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীরা সেখান থেকে এ তথ্য জানাচ্ছেন। নতুন করে সহিংসতা শুরু হওয়ায় পুরো উপকূলীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার সকালের দিকে আবাসান আল কাবিরায় এক ফিলিস্তিনি নিহত হন। এর আগে খান ইউনিসের কাছে বানী সুহেইলায় একটি বাড়িতে হামলায় তিনজন নিহত হয়েছেন। যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

আল জাজিরাকে বাসিন্দারা বলছেন, রাতভর বিস্ফোরণের শব্দে পরিবারগুলো ভীত-সন্ত্রস্ত হয়ে আছে। যুদ্ধ আবারও পুরো মাত্রায় শুরু হবে, এই আশঙ্কা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয়রা আরও জানান, গাজার পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনী নতুন করে হলুদ রঙের কংক্রিট ব্লক স্থাপন করছে, যা দিয়ে দখলকৃত এলাকা বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

অবিরাম হামলার মুখে গাজার সাধারণ মানুষের আতঙ্ক ও অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে।

এর আগে বুধবার (১৯ নভেম্বর) কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই দিন গাজা সিটির আল-জেইতুন এলাকায় বাস্তুচ্যুত পরিবার থাকা একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হন। খান ইউনিসের দক্ষিণের আল মাওয়াসি এলাকায় ড্রোন হামলায় আরও পাঁচজন আহত হন।

পূর্ব গাজা সিটির আল শুজাইয়া অঞ্চলে কামান হামলায় একজন নিহত ও চারজন আহত হন। এ ছাড়া খান ইউনিসের পূর্বে বেশ কয়েকটি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবারের হামলায় ২৫ জন নিহত এবং ৭৭ জনের বেশি আহত হয়েছেন। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৫১৩ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৭৪৫ জন। মোট সংখ্যায় এখনো বৃহস্পতিবারের হতাহতের তথ্য যোগ করা হয়নি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X