কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

চিরকুট দিয়ে বৈদ্যুতিক মিটার চুরি

একটি দোকানের মিটার চুরি করে নিয়ে গেছে চোর চক্র। ছবি : কালবেলা
একটি দোকানের মিটার চুরি করে নিয়ে গেছে চোর চক্র। ছবি : কালবেলা

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিনব কৌশলে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটছে। রাতের আঁধারে একটি চক্র গ্রাহকদের ভবন ও কারখানার মিটার খুলে নিয়ে যাচ্ছে। এমন ঘটনায় এরই মধ্যে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এতে করে ভোগান্তি পড়েছেন গ্রাহকরা।

জানা গেছে, চোর চক্রটি মিটার নেওয়ার পর মিটার বক্সে চিরকুট রেখে যায়। চিরকুটে লেখা থাকে একটি মোবাইল নম্বর এবং একটি বার্তা। ওই নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীদের কাছ থেকে মিটার ফেরতের শর্তে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে চক্রটি।

রমজান আলী নামের এক ভুক্তভোগী জানান, আমার বৈদ্যুতিক মিটার চুরি হয়। আমি মিটার বক্সে দেখি একটি কাগজে ফোন নম্বর এবং একটি বার্তা লেখা আছে, মিটার ফেরত পেতে যোগাযোগ করুন। আমি নম্বরটিতে ফোন করে মিটার ফেরত চাইলে তারা প্রথমে ২০ হাজার টাকা দাবি করেন।

তিনি আরও বলেন, আমি এত টাকা দিতে পারব না জানালে পরে ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে তাদের দিতে বলে। টাকা দেওয়ার পর মিটার কীভাবে ফেরত পাব জানতে চাইলে তারা জানান, নির্দিষ্ট একটি স্থান বলে দেবে সেখানে গিয়ে খোঁজ করলেই মিটার পেয়ে যাবে। আমি তাদের কথামতো টাকা দিই এবং পরে মিটারটি পেয়ে যাই।

ভুক্তভোগীরা জানান, বৈদ্যুতিক মিটার চুরি হওয়া এবং চিরকুটে ফোন নম্বর রেখে যাওয়ার ঘটনা সন্দেহজনক মনে হলে স্থানীয়দের সহযোগিতায় আশপাশে খোঁজাখুঁজি চালিয়ে যান তারা। এ সময় পাশের একটি গলি থেকে কাজল মিয়ার চুরি হওয়া মিটার উদ্ধার করা হয়। পরে তারা বিষয়টি কোনাবাড়ি থানায় এবং পল্লী বিদ্যুৎ অফিসে লিখিতভাবে অবহিত করেন।

এলাকাবাসীর অভিযোগ, দিনের বেলা নিরাপত্তা থাকলেও রাতের আঁধারে টহল দুর্বল থাকায় চক্রটি সুযোগ নিচ্ছে। অনেকেই এখন বাড়ির মিটার নিরাপত্তার জন্য তালাবদ্ধ বক্স ব্যবহার শুরু করেছেন। তবে সাধারণ মানুষ মনে করছেন, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা না নিলে এ চক্র আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।

পল্লী বিদ্যুতের কোনাবাড়ি জোনের ডিজিএম মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিনে এলাকায় মোট তিনটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি মিটার স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হলেও একটি এখনো নিখোঁজ রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় চক্রটিকে ধরতে চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X