কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কলেজছাত্র হত্যায় পিচ্চি আকাশসহ গ্রেপ্তার ২

কলেজছাত্র হত্যায় জড়িত প্রধান আসামি ও সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা
কলেজছাত্র হত্যায় জড়িত প্রধান আসামি ও সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা

গাজীপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় ১২টি মামলার আসামি পিচ্চি আকাশ ও তার সহযোগী সৌরভকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন—সুনামগঞ্জের জয়পুর গ্রামের মজিবর রহমানের ছেলে আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭) ও তার সহযোগী কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে সৌরভ(২১)।

পারভেজ রানা বলেন, গত ২১ ডিসেম্বর কালিয়াকৈর থানার উলুসরা এলাকায় আসামি পিচ্চি আকাশ ও তার সহযোগীরা ভিকটিম কলেজছাত্র আবুল কালাম আজাদকে ধারালো অস্ত্র, লোহার রড, লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর রাতে র‌্যাবের যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে, মামলার এজাহারনামীয় আকাশ টাঙ্গাইলের বাসাইল থানাধীন করাতিপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখান অভিযান পরিচালনা করে আকাশ ও তার সহযোগী সৌরভকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি হত্যাসহ অন্যান্য মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X