হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

২৮ ইঞ্চিতে আটকে আছেন ১৮ বছর বয়সী তৌহিদ

২৮ ইঞ্চি উচ্চতার ১৮ বছর বয়সী তৌহিদ। ছবি : কালবেলা
২৮ ইঞ্চি উচ্চতার ১৮ বছর বয়সী তৌহিদ। ছবি : কালবেলা

দূর থেকে দেখে মনে হবে ৩ বা ৪ বছর বয়সী কোনো শিশু হেঁটে আসছে। শরীরের গঠন দেখে শারীরিক অক্ষমতা কিছুটা প্রকাশ পেলেও প্রথম দেখায় বোঝার জো নেই তার বয়স ১৮ বছর। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়ে ২৮ ইঞ্চিতে আটকে আছেন ১৮ বছর বয়সী নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের বাসিন্দা তৌহিদ।

২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়র্ডের ফারুক-জাহেদা দম্পতির কোলজুড়ে আসে তৌহিদ। দুই ভাই ও এক বোনের মধ্যে তৌহিদ সবার ছোট। জন্মের পর থেকে সম্পূর্ণ সুস্থ থাকা তৌহিদের শারীরিক অক্ষমতা দেখা দেয় তিন বছর বয়সে।

শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেওয়ার পর স্থানীয় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিয়েও কোনো প্রকার কূল-কিনারা হয়নি। পারিবারিক অসচ্ছলতা থাকায় তৌহিদকে উপজেলার বাইরে নিয়ে চিকিৎসা করানোর অবস্থা ছিল না পরিবারের।

স্থানীয়রা জানান, স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়েও তৌহিদ এলাকার সবার কাছে অনেক প্রিয়। সবাই তাকে নিয়ে খেলাধুলা আর দুষ্টমিতে মেতে থাকে। প্রতিবেশীরা একদিন না দেখলে বাড়িতে চলে যান খোঁজ নিতে। সেও খুব সহজে সবাইকে আপন করে নেয়।

তৌহিদের বাবা ওমর ফারুক জানান, তৌহিদের বয়স বর্তমানে ১৮ বছর। পরিবারের ভরণ-পোষণ ও দুই সন্তানের পড়ালেখার খরচ চালিয়ে তৌহিদের চিকিৎসা চালানোর মতো অবস্থা তার নেই। তাই সমাজের বৃত্তবান ও সরকারি সহযোগিতা কামনা করেছেন তিনি।

চরকিং দক্ষিণ গামছাখালী দারুসসালাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার বয়স না থাকায় আমাদের মাদ্রাসায় ভর্তি করা হয়েছে তৌহিদকে। অন্য শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসায় এসে পড়ালেখা করে তৌহিদ। তার মেধা ভালো আছে। পড়ালেখার পেছনে সময় দিলে ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারবে।

হাতিয়া উপজেলা নির্বহী কর্মকর্তা মো. আলাউদ্দিন কালবেলাকে বলেন, তৌহিদের বিষয়ে আমরা খোঁজ-খবর নিয়েছি। ইতোমধ্যে তার জন্য সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও তার পরিবারের পক্ষ থেকে যদি কোনো আবেদন থাকে অথবা সরকারি প্রশিক্ষণের মাধ্যমে যদি তাকে স্বাবলম্বী করা যায় আমরা সে বিষয়ে সহযোগিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X