জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে : ফয়জুল করীম

গণসমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি : কালবেলা
গণসমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল; তা পালন করতে পারেনি। অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, পিআর সিস্টেম হলে দলীয় কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য থাকবে না। সব দল সংসদে যাওয়ার সুযোগ পাবে। সেই সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা যাবে। খারাপ লোক আর ক্ষমতায় যেতে পারবে না। সংসদ হবে কার্যকর।

তিনি আরও বলেন, দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। তাতে ভোটের এবং ভোটারের মূল্যায়ন হবে এবং সব দল ক্ষমতায় যাওয়ার সুযোগ পাবে। এতে কোনো স্বৈরাচার তৈরি হবে না, কালোটাকার ছড়াছড়ি থাকবে না, দিনের ভোট রাতে হবে না।

সিনিয়র নায়েবে আমির বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং খুনিদের বিচার করা দেশের মানুষের গণদাবিতে পরিণত হয়েছে। ৫৩ বছরা যারা দেশ শাসন করেছেন, তারা জাতিকে মুক্তি দিতে পারেননি। আমরা আদর্শ বিক্রি করে ক্ষমতায় যেতে চাই না, আমরা রাসুল (সা,) আদর্শ বাস্তবায়ন করতে চাই।

গণসমাবেশ শেষে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জয়পুরহাট জেলার সংসদীয় আসন (সদর ও পাঁচবিবি) আসনে দলীয় প্রার্থী মাওলানা আব্দুল ওয়াদুদ এবং (কালাই, ক্ষেতলাল ও আক্কেলুপুর) আসনে মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান মাহমুদের নাম ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X