বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীরা। ছবি : সংগৃহীত
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীরা। ছবি : সংগৃহীত

বরিশাল বিভাগে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছরে বরিশাল বিভাগে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১ জনই বরগুনার সরকারি হাসপাতালগুলোতে মারা গেছেন।

একই সময়ে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১৬৫ জন। রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের মহিমা (২৬) বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বরগুনার পাথরঘাটা উপজেলার আমরাতলা গ্রামের হাসান (২৫) এবং একই উপজেলার কাকচিরা গ্রামের সিদ্দিক মোল্লা (৪৫) মারা যান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৩ জন, বরিশাল জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আটজন, পটুয়াখালী জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ১৪ জন, ভোলায় ১০ জন, পিরোজপুরে চারজন, বরগুনায় ৬৭ জন এবং ঝালকাঠিতে ১০ জন নতুন ভর্তি হয়েছে। এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩৭৪ রোগী চিকিৎসাধীন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ হাজার ৪৭৫ রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭৩ জন।

চলতি বছর গোটা বিভাগে ২৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন, বরগুনায় ১১ এবং পটুয়াখালীতে একজন মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১০

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১১

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৩

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৪

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৫

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৬

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৭

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৮

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৯

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

২০
X