সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে শৃঙ্খলা ফেরাতে অ্যাকশনে পুলিশ

পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেন। ছবি : কালবেলা
পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেন। ছবি : কালবেলা

সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে সিলেট মহানগর পুলিশ। বিশেষ এ অভিযানে ৮৭টি যানবাহন জব্দ করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে একযোগে নগরীর মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলায় পয়েন্টে এ অভিযান চালানো হয়।

এ দিকে সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ এসব পয়েন্টে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এ সময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়।

অভিযানে ব্যাটারিচালিত ৬৫টি রিকশা, সিএনজি ৫টি, লেগুনা ১টি, মোটরসাইকেল ১৪টি, ট্রাক ১টি, পিকআপ ১টিসহ ৮৭ যানবাহন আটক করা হয়েছে। সিএনজি, মোটরসাইকেল, কার, পিকআপের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ এ অভিযানে ৮৭ যানবাহন জব্দ করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সোমবার সকাল থেকে নগরীর ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, নগরবাসীর ভোগান্তি কমানো, যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধই এই অভিযানের মূল উদ্দেশ্য। অবৈধ যানবাহন সরাতে আমরা আগে সময় দিয়েছি, মাইকিংও করেছি। এর পরও যারা নির্দেশনা মানছে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নগরীতে আর কোনো অবৈধ সিএনজি অটোরিকশা বা ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না। পাশাপাশি নগরীর অনুমোদনহীন সিএনজি স্ট্যান্ডগুলো সরিয়ে সুনির্দিষ্ট পার্কিংয়ের জায়গা নির্ধারণের পরিকল্পনাও রয়েছে পুলিশের।

এর আগে সড়কে শৃঙ্খলা রক্ষায় ব্যাটারিচালিত রিকশা ও ভুয়া নম্বর প্লেটযুক্ত যানবাহন নিষিদ্ধ, অনুমোদিত স্ট্যান্ড ছাড়া পার্কিং না করা, মোটরসাইকেলচালক ও আরোহীর হেলমেট বাধ্যতামূলক করাসহ আট দফা নির্দেশনা জারি করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১০

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১১

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১২

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৩

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৪

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৫

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৭

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৮

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৯

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X