কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সৈকতের বালিয়াড়ি দখল করে শতাধিক দোকান

সুগন্ধা ও কলাতলী পয়েন্টে মাত্র কয়েক দিনের ব্যবধানে শতাধিক অস্থায়ী অবৈধ দোকান গড়ে উঠেছে। ছবি : কালবেলা
সুগন্ধা ও কলাতলী পয়েন্টে মাত্র কয়েক দিনের ব্যবধানে শতাধিক অস্থায়ী অবৈধ দোকান গড়ে উঠেছে। ছবি : কালবেলা

কক্সবাজার সমুদ্রসৈকতের প্রাকৃতিক বালিয়াড়ি একের পর এক দখল হয়ে যাচ্ছে। সুগন্ধা ও কলাতলী পয়েন্টে মাত্র কয়েক দিনের ব্যবধানে শতাধিক অস্থায়ী অবৈধ দোকান গড়ে উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে জাকির, শুক্কুর, সেলিমসহ কয়েকজনের নেতৃত্বে দোকান বসানো হয়। কাঠের ফ্রেম ও লাল টিনে তৈরি এসব দোকানের নিচে রয়েছে রাবারের চাকা। অসাধু দখলবাজ চক্রটি নিজেদের ঝিনুক বিক্রেতা পরিচয় দিলেও প্রশাসনের অনুমতি দেখিয়ে দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

কক্সবাজার সৈকত প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হওয়ায় আদালতের রায় অনুযায়ী এখানে কোনো স্থাপনা তোলা নিষিদ্ধ। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকায় এখন বালিয়াড়িই দখলের শিকার। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, লাবনী, সুগন্ধা ও কলাতলী মিলিয়ে ২০০-র বেশি স্থাপনা গড়ে উঠেছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বিষয়টি স্বীকার করে বলেন, আমরা বিব্রতকর পরিস্থিতিতে আছি। এ ধরনের অনুমতিপত্র কখন, কীভাবে দেওয়া হয়েছে, সেটি আমরা খতিয়ে দেখছি। কারা এ স্থাপনা নির্মাণ করছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। প্রয়োজনে অনুমতিপত্র বাতিল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ বলেন, বালিয়াড়িতে কোনো স্থাপনা নির্মাণের আইনগত সুযোগ নেই। পরিবেশ ধ্বংস করে সৈকতে ব্যবসা করার অনুমতি কারও নেই। খুব শিগগিরই অভিযান চালিয়ে এসব দোকান সরিয়ে দেওয়া হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীও নামানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X