কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে প্রতিমা ভাঙচুর, আটক ২ কিশোর

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন নামাবাজার এলাকায় একটি মণ্ডপে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রথমে একজনকে ও ভোরে আরেকজনকে আটক করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকের পর অভিযুক্তরা কিশোররা পুলিশের কাছে স্বীকার করেন, তারা প্রতিমা তৈরির কাজ দেখতে গেলে কারিগররা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। কারিগরদের ব্যবহারে তারা ক্ষিপ্ত হয় এবং প্রতিমা ভাঙার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান বলেন, ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করে প্রতিমা ভাঙচুরের জন্য দায়ী দুই কিশোরকে আটক করা হয়েছে। আটককৃতরা যেহেতু অপ্রাপ্ত বয়স্ক, তাই বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর নগরীর নামা বাজার এলাকায় মণ্ডপের কয়েকটি প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায় পূজা কমিটির সদস্যরা। পূজার আয়োজক অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার জানান, বুধবার বিকাল ৪ থেকে ৬টার মধ্যে যে কোনো সময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা প্রতিমা ভাঙচুর করে। প্রতিমা ভাঙার খবর পেয়ে জিএমপির উপপুলিশ কমিশনার, গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন নিয়ে এবার মুখ খুললেন গোল্ডেন বল জয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১০

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১১

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১২

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৩

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৪

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৫

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৬

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১৮

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৯

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

২০
X