বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ৬ পুলিশ প্রত্যাহার

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

বগুড়া জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম পালিয়ে যাওয়ার ঘটনায় ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি পালানোর ঘটনায় আদালতের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছেন।

ছয় পুলিশ সদস্য হলেন- আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক এবং কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়া ও জাকির হাসান।

পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশে ছয় পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। ওই সময় ভিড়ের মধ্যে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১০

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১১

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১২

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

১৩

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

১৪

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

১৫

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১৬

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১৭

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১৮

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৯

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

২০
X