বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘আমরা আন্তর্জাতিক প্লেয়ার, আঞ্চলিক বানাইয়েন না’

সমাবেশে বক্তব্য দেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। ছবি : কালবেলা
সমাবেশে বক্তব্য দেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। ছবি : কালবেলা

মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেছেন, কোরআন অবমাননাকারীদের তওবা করা ও তৌহিদি জনতার বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। আমরা আন্তর্জাতিক মাঠের প্লেয়ার, আমাদের আঞ্চলিক প্লেয়ার বানাইয়েন না।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নেত্রকোনা বারহাট্টার চন্দ্রপুর বাজারের প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

রফিকুল ইসলাম মাদানি বলেন, এ সমাবেশের দুই দফা মেনে নিতে হবে। তা না হলে ৭ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আমাদের পরবর্তী কর্মসূচির দাবি হবে, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারহাট্টা থানার ওসির প্রত্যাহার। পরবর্তীতে নেত্রকোনা জেলায় কর্মসূচি দিয়ে শহরকে অচল করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, কোরআন অবমাননাকারীদের যারা প্রশ্রয় দেবে তাদেরও ছাড় দেওয়া হবে না। ইসলামবিরোধী অবস্থানে থাকার কারণে হাসিনার মসনদ যেভাবে কাঁপিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছি, ইসলামবিরোধী অবস্থান যদি এ সরকারও নেয় তাহলে তার মসনদও আমরা নাড়িয়ে দেব, ইনশাআল্লাহ।

প্রশাসনকে উদ্দেশ্য করে মাওলানা রফিকুল বলেন, দ্রুত এ বিষয়টির সমাধান করুন।

মুফতি তাহের কাসেমীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি লুৎফুর রহমান ফরায়জী। আরও উপস্থিত ছিলেন মুফতি রিজওয়ান রফিকী, মুফতি আরিফ জব্বার কাসেমী, মুফতি সালমান ফারসী, মুফতি আনিসুর রহমানসহ স্থানীয় উলামায়ে কেরাম ও জনতা।

মুফতি তাহের কাসেমী বলেন, দুই দফা দাবি না মানলে আন্দোলন চলবে। পরে ৭ দফা দাবি নিয়ে মাঠে নামব।

দাবিগুলো হলো—১. ২৫ শে সেপ্টেম্বর নেত্রকোনা জেলা প্রশাসক ও বারহাট্টা স্মারকলিপি প্রদান। ২. ২ অক্টোবর নেত্রকোনায় জরুরি বৈঠক। ৩. ৪ অক্টোবর নেত্রকোনা জেলায় সাংবাদিক সম্মেলন ৪. ৮ অক্টোবর বারহাট্টায় মানববন্ধন। ৫. ১৩ অক্টোবর বারহাট্টায় বিক্ষোভ মিছিল। ৬. ১৯ শে অক্টোবর বারহাট্টা অবরোধ। ৭. ২ নভেম্বর নেত্রকোনা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল।

উল্লেখ্য, গত ১২ জুলাই রাতে চন্দ্রপুর গেইরা বাজারে কোরআন শরিফ নিয়ে অবমানার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। এ নিয়ে মামলা করলে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে তৌহিদি জনতা। বিক্ষোভ মিছিল থেকে আসামিদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে এ নিয়ে তৌহিদি জনতার বিরুদ্ধে আদালতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটি টাকা ঘুষের অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন এই প্রুফটা দেখাতে: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১০

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১১

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১২

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১৩

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৪

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৫

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৬

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৭

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৮

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৯

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০
X