কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

উৎসবমুখরভাবে দূর্গাপূজা উদযাপনে পাশে থাকবে বিএনপি

পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে মণ্ডপ কর্তৃপক্ষের সঙ্গে আলাপকালে মাহবুবুর রহমান সরকার। ছবি : সংগৃহীত
পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে মণ্ডপ কর্তৃপক্ষের সঙ্গে আলাপকালে মাহবুবুর রহমান সরকার। ছবি : সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিএনপি পাশে থাকবে বলে জানিয়েছেন যুবদলের সিলেট বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সরকার। তিনি বলেন, ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাকর্মীরা দুর্গাপূজা উপলক্ষে সতর্ক অবস্থায় রয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমানের নির্দেশে সব পূজামণ্ডপে নেতাদের কাছে নগদ অর্থ সহযোগিতা পৌঁছে দেন তিনি। মাহবুবুর রহমান সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

মাহবুবুর রহমান বলেন, সনাতনীদের মিলনমেলায় পরিণত হয় এই দুর্গাপূজা। আগে থেকে এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। এবারও এর ব্যতিক্রম হবে না। উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপির সবস্তরের নেতারা মাঠে থাকবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, জেলা ও মহানগর পর্যায়ে বিএনপির স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। তারা পূজা নির্বিঘ্নে করার জন্য স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তাই কোনো রকম সমস্যা যাতে না হয় বিএনপি মনিটরিং টিম গঠন করা হবে। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ৫ আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনী ভাইবোনদের পাশে ছিল। গত বছর যেভাবে শান্তিপূর্ণ পূজা উদযাপিত হয়েছে সেভাবে এ বছরও হবে।

এর আগে একই উপজেলার ফেনারবাক লক্ষ্মীপুর ও নাজিমনগর বাজার এবং হটামারা, রসুলপুর, বিনাজুড়া, ভাটি দৌলতপুর, খুঁজারগাঁ, মাতারগাঁও, রাজাপুর ও শান্তিপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাম তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন মাহবুবুর রহমান।

৩১ দফা লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নবী হোসেন, নূরে আলম ফরাজী, ফেনারবাক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মন্নান মোল্লা, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, সদস্য সচিব আজিজুল রহমান, জাকির হোসেন, ময়না মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, সাইদুর রহমান, জহিরুল ইসলাম, সদস্য আতিকুর রহমান, ফেনারবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আলী মর্তুজা, সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি তালুকদার, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন, কামরুজ্জামান, মমিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাধারণ সম্পাদক মহসিন কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক রহিম বাদশা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১০

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১১

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৪

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৫

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৬

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৭

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৮

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৯

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

২০
X