ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুই নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দাদির

পানিতে ডুবে মৃত্যুর খবরে ছুটে আসেন প্রতিবেশীরা। ছবি : কালবেলা
পানিতে ডুবে মৃত্যুর খবরে ছুটে আসেন প্রতিবেশীরা। ছবি : কালবেলা

ফরিদপুর কুমার নদে ডুবে যাওয়া দুই নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দাদি। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরের চৌধুরী বাজার এলাকায় কুমার নদে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা সাগর মোল্লা বলেন, দুপুরে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে গিয়ে আপন চাচাতো ভাই দুই শিশু সোয়াদ (৬) ও তৌসিফ (৭) পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে নদে নেমে দাদিসহ তিনজনই নিখোঁজ হন। তৌসিফ ও সোয়াদ ভাসান চর প্রাথমিক বিদ্যালয় এর প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র। তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারে না। বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার দিকে নদীতে দুটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এবং মৃতদেহ উদ্ধার করলে পরিচয় জানতে পারে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ নিসার আলী কালবেলাকে বলেন, আমরা পৌনে ৫টার দিকে দুটি মৃতদেহ নদীতে ভেসে উঠেছে বলে খবর পাই। সন্ধ্যা ৬টার দিকে সেখানে গিয়ে তাদের উদ্ধার করলে মৃতদেহের পরিচয় জানা যায়। এ সময় অপর আরেক শিশু নিখোঁজ রয়েছে বলে তারা আমাদের জানান। কিছু সময় মৃতদেহটি খোঁজার পরে সন্ধ্যার কারণে আমরা অভিযান সমাপ্তি টানি। শুক্রবার সকাল পর্যন্ত যদি নিখোঁজ মৃতদের দেহটি না পাওয়া যায় তাহলে শুক্রবার সকাল থেকে আমরা আবার অভিযান শুরু করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১০

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১১

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৪

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৫

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৬

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৭

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৮

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৯

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

২০
X